মো.আককাস আলী নওগাঁ জেলা প্রতিনিধি : মানুষের সেবাই মানবতার পুলিশ পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নওগাঁর মহাদেবপুরে পথচারী গরীব অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করছে মহাদেবপুর থানা পুলিশ | প্রতিদিন এ অসহায় ছিন্নমূল পথচারী রোজাদারদের মাঝে ইফতার চলমান রেখেছেন।
সন্ধ্যার আগে সদরের বাসষ্ট্যান্ড, মাছের মোড়, ঘোষপাড়ার মোড়, হাসপাতাল গেটের সামনেসহ বিভিন্ন এলাকায় মহাদেবপুর থানা পুলিশের আয়োজনে গরীব অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী মোঃ আব্দুল মান্নান মিয়া বিপিএম এর নির্দেশে থানা পুলিশ নিজেদের অর্থে এসব ইফতার বিতরণ করছে। দু:স্থদের মধ্যে ইফতার বিতরণের এই কার্যক্রম তাদের সামর্থ অনুযায়ী আগামী ৩০ রমজান পর্যন্ত অব্যাহত থাকবে বলেও তিনি জানান। ইফতার বিতরণে তার সাথে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ, এসআই জাহাঙ্গীর আলম, এসআই আবু রায়হান সরদার, এসআই শাহজাহান আলী, এস আই এমদাদুল হক প্রমুখ ।
