নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট ৩ জনের মৃত্যু, আহত ১

মে.আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর ,বদলগাছী ও আত্রাইয়ে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে ৩ জন নিহত হয়েছে। শুক্রবার (১৯জুন) সকাল থেকে দুপূর পর্যন্ত এই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। পৃথক নিহত হওয়ার ঘটনায় পৃথক থানায় সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। নিহত ৩ জন হলেন, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার বনিপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সাগর হোসেন (১৬), নওগাঁর মহাদেবপুর উপজেলার জন্তিগ্রামের জিল্লুর রহমানের ছেলে পাপ্পু (১৪) এবং আত্রাই উপজেলার ফুলবাড়ি গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে শাহিন খন্দকার (৪৩)।
মহাদেবপুরঃ উপজেলার জন্তি গ্রামের নিজ বাড়িতে আজ দুপূর ১২টার দিকে পাপ্পু ডিসের লাইনের সংযোগ দিতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তাকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বদলগাছীঃ উপজেলার কোলা বাজারের সাগর হোসেনের মুদিখানার দোকানে আজ সকাল ৯টার দিকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় সাগর ও মাইক অপারেটর সুজন হোসেন বিদ্যুৎ স্পৃষ্ট হন। তাদের দ্রুত উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাগর হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় সুজন হাসপাতালে চিকিৎসাধীর রয়েছেন।
আত্রাইঃ- কৃষক শাহিন খন্দকার তার নিজ গ্রামের বাড়ি ফুলবাড়ি গ্রামে শুক্রবার সকালে খরের পালা দিচ্ছেলেন। এ সময় খরের পালার পাশ দিয়ে বয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের আত্রাই-নওগাঁ মেইন লাইনের তারের সংস্পর্শে বিদুৎ স্পৃষ্টে মাটিতে লুটিয়ে পরে যান শাহিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *