ঢাকার দোহার উপজেলায় দোহার প্রেসক্লাবের উদ্যোগে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী প্রেসক্লাব প্রাঙ্গণে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব পালন করা হয়।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ তারেক রাজীব। এছাড়াও প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে নববর্ষের আনন্দ ভাগাভাগি করেন।
বর্ণাঢ্য এ আয়োজনে ছিল সৌহার্দ্য, মিলনমেলা ও উৎসবের আমেজ, যা উপস্থিত সকলের মাঝে নববর্ষের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে।
দুপুরের খাবারের আয়োজনে ছিল ঐতিহ্যবাহী বাঙালি খাবার – পান্তা ভাত, ইলিশ ভাজি, আলু ভর্তা, বেগুন ভর্তা, পিয়াজ ভর্তাসহ নানা ধরনের সালাদ ও অন্যান্য কোমল পানীয়, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।
