মো. কামাল হোসেন : ঢাকার দোহারে দোহার প্রবাসী এসোসিয়েশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে মৈনটঘাটে একটি খাবার হোটেলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বিভিন্ন দেশ থেকে দোহারে রেমিট্যান্স পাঠানো যোদ্ধাদের নিয়ে গঠিত হয়েছে দোহার প্রবাসী এসোসিয়েশন। ২০২৩ সাল থেকেই এ সংগঠন তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। ভবিষ্যতে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে ও গরীব অসহায় পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন সংগঠনের দায়িত্বশীলরা।
এসময় উপস্থিত ছিলেন দোহার প্রবাসী এসোসিয়েশনের আরিফ মৃধা ,খলিলুর রহমান, আল মামুন ধলা, আলী আব্বাস
জলিল সদগার,নাজমুল মোল্লা, আলাউদ্দিন, লুতফর,জসিম মাহামুদ, সফি উদ্দিন, হাসান মোল্লা, ফয়জুল সেখ প্রমুখ।
