দোহার পৌরসভায় স্মৃতিসৌধ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঢাকার দোহার উপজেলায় একটি স্মৃতিসৌধ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রাঙ্গণে  ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিবর্গসহ উপজেলায় কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রকল্পটি বাস্তবায়ন করছে দোহার পৌরসভা এবং ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে মেসার্স রহমান এন্টারপ্রাইজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *