দোহার নবাবগঞ্জে বিএনপির নেতাকর্মীদের আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদকঃ সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের মেয়ে ব্যারিস্টার মেহনাজ মান্নানের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তা করা হয়েছে। ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনসহ ইউনিয়ন পর্যায়ের ৭শ’ নেতাকর্মীর মাঝে এ সহায়তা করা হয়। সোমবার দিনব্যাপী নেতাকর্মীদের ঘরে ঘরে এ সহায়তা পৌছে দেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন ও আব্দুল মান্নানের পিএস মো. পারভেজ বাবুল।
এসময় মেহনাজ মান্নানের বরাতে আব্দুল বাতেন জানান, করোনা ভাইরাসের বিপর্যস্ত পরিস্থিতিতে ব্যারিষ্টার মেহনাজ মান্নান যুক্তরাজ্যে থেকে সকলের উদ্দেশ্যে সমবেদনা জ্ঞাপন করেছেন এবং সেই সাথে দুই উপজেলার বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *