নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আরও ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৩ জনে। রোববার (১৪ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা.হরগোবিন্দ সরকার অনুপ।
ডা. অনুপ জানান, গত ৭ জুন ৩১ জনের নমুনা নিয়ে ঢাকায় পাঠানো হয়। ওই ৩১ জনের মধ্যে ৯ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে দোহারের ৩ জন বাসিন্দা রয়েছে। যারা নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে পরীক্ষা করিয়েছিল। বাকিরা নবাবগঞ্জ উপজেলার কলাকোপা, শোল্লা ও গালিমপুর ইউনিয়নের বাসিন্দা।
অপরদিকে দোহার উপজেলায় নতুন করে ৬ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৩ জনে। শনিবার (১৩ জুন) উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. জসিম উদ্দিন জানান, গত ৮ জুন পাঠানো ২৫ জনের নমুনা থেকে ৬ জনের করোনা পজেটিভ এসেছে। মোট আক্রান্ত ১৬৩ জনের মধ্যে ৬৫ জন জয়পাড়ার, ৩১ জন নারিশা, ১৬ জন মুকসুদপুর, ২০ জন রাইপাড়া, ১৭ জন সুতারপাড়া, কুসুমহাটি ৪, বিলাসপুর ৪, মাহামুদপুর ৩ জন ও নয়াবাড়ি ইউনিয়নে ৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪২ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা যান ২ জন এবং করোনায় উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন আরও ৩ জন।
