দোহারে শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণ

নিজস্ব প্রতিবেদক:  ‘ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় বটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণ করা হয়েয়ে। শুক্রবার বিশ্ব ডিম দিবস উপলক্ষে  প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের নিয়ে একটি র‌্যালি বের করে। দোহার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শামীম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম।
দোহার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- দোহার উপজেলা কৃষি কর্মকর্তা মো. আক্তার ফারুক ফুয়াদ, দোহার পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন আহমেদ, বটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার নিতু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *