নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় লকডাউনের অষ্টম দিনেও বিধি-নিষেধ কার্যকর করতে সকাল থেকে মাঠে কাজ করেছেন উপজেলা প্রশাসন, দোহার থানা পুলিশ, আনসার সদস্য, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যগণ।
বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার জয়পাড়া, লটাখোলা, থানার মোড়, মেঘুলা বাজারসহ বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম ও ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে বিধি-নিষেধ লঙ্ঘন করার অপরাধে ২৪ জনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।
