দোহারে যুব আন্দোলনের সাধারণ সম্পাদকে গণসংবর্ধনা

মো.কামাল হোসেন: দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কৃতি সন্তান, মাহমুদপুর দারুস সুন্নাহ বালিকা মাদরাসার মোহতামিম মুফতি আলমাস হোসাইন ইসলামি যুব আন্দোলন ঢাকা জেলা দক্ষিণের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখা। রোববার বিকেলে রাহমানিয়া কারিমিয়া মাদরাসা হলরুমে এ গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো.কামাল হোসেন মাস্টার, বাংলাদেশ মুজাহিদ কমিটি মাহমুদপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মোশারফ হোসাইন শামিম, ইসলামি শ্রমিক আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখার সভাপতি আ.রহমান মাতবর, সিনিয়র সহ সভাপতি মোক্তার হোসেন রানা, ইসলামি যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ আল আমিন, মুজাহিদ কমিটির ইমাম কাম অডিটর হাফেজ খলিলুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *