দোহারে মেসার্স আব্দুল আলী স মিলের মালিককে জরুরি তলব

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা দোহার উপজেলা উত্তর লটাখোলা কবরস্থান সংলগ্ন আবাসিক এলাকায় মেসার্স আব্দুল আলী স মিলের প্রতিষ্ঠান গড়ে উঠেন । এখানে প্রায় ১০/২০ টন ভারী কাঠ চেরাই করা হয় । এধরনের বিশাল গাছ সরবরাহ করা হয় চট্রগ্রাম বন্দর হতে ।
সম্প্রতি করোনা ভাইরাস ক্লান্তিকাল সময় অতিবাহিত হচ্ছেন । এর প্রভাব সারা পৃথিবী জুড়ে লকডাউন চলছেন । বাংলাদেশেও এর ব্যতিক্রম নয় । কিন্তু অবাক করার বিষয় যে এ সময়ে কোনো ভিভিআইপি ব্যক্তিরাও জরুরি প্রয়োজন ছাড়া রাস্তা বের হচ্ছেন না । অথচ সেখানে চট্রগ্রাম জেলা থেকে বিশাল বিশাল গাছ ভর্তি ট্রাক কিংবা লড়ি নিয়ে দোহারে প্রবেশ করেন অসাধু ব্যবসায়ীরা । এমনকি লড়ি ট্রাকের সাথে ৭/৮ জন বহিরাগত প্রবেশ করছেন অবাধে ।

গত শনিবার এই বিষয় নিয়ে গ্রামবাসী সকলে মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ করেন । তাদের দাবি অতি দ্রুত আবাসিক এলাকা হতে স মিলটি অপসারণ করতে হবে । এই স মিলের কারণে গ্রামের প্রতিটি পাকা-আধাপাকা বাড়ি ফাটল ধরেছে বলে দাবি করেন গ্রামবাসী ।

বিশেষ করে মসজিদে এ-নূর মুসল্লিদের ইবাদতের সমস্যা হয় বলে জানান মসজিদের ইমাম । যখন বিশাল আকৃতির বড় গাছ আন-লোড করেন তখন মাটি বিশাল কম্পন সৃষ্টি হয় । ফলে হঠাৎই আতকে উঠেন মুসল্লিগণ ।
গ্রামবাসীর এই অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার রিবা ও সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র সরেজমিনে পরিদর্শন করে মেসার্স আব্দুল আলী স মিলের মালিককে জরুরি তলব করেন । ততক্ষন প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ থাকিবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *