দোহারে মালিকান্দা মেঘুলা স্কুল অ্যান্ড কলেজের শতবর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলার ঐতিহ্যবাহী মালিকান্দা মেঘুলা স্কুল অ্যান্ড কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে শতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
শতবর্ষ উদযাপন কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান পাখীর সভাপতিত্বে ও কমিটির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন শিকদারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. জালাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল কালাম, মালিকান্দা মেঘুলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার রায়, কীটতত্ত্ববিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাবসহ বিভিন্ন ব্যাচের প্রতিনিধি, কো-অর্ডিনেটর ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সভায় বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানকে সফল ও স্মরণীয় করে তুলতে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় আয়োজনের সার্বিক পরিকল্পনা, প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ততা এবং অনুষ্ঠান বাস্তবায়নে বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন উপস্থিত ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *