স্টাফ রিপোর্টার : চলমান পরিস্থিতিতে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঢাকা জেলার দোহার উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “মানবতার জন্য আমরা” এর উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করা হয়। বুধবার সকাল ১১টার সময় উপজেলার নারিশা বাজারের প্রায় অর্ধশত যানবাহন ও অত্র এলাকার ৩টি মসজিদে জীবাণুনাশক স্প্রে করা হয়।
সংগঠনের সভাপতি সাইফ আযাদ প্রেম বলেন, সারা বিশ্বে মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। আমাদের এলাকায় এই ভাইরাসের সংক্রমণ কিছুটা রোধ করার লক্ষ্যেই আমরা এই উদ্যোগ হাতে নিয়ে কাজ করছি। দোহারের কিছু অসহায় মানুষদেরকে আমাদের সংগঠনের মাধ্যমে কিছু ত্রাণ দেবার কথা ভাবছি আশাকরি সেটাই দ্রুত কার্যকর হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি নজরুল ইসলাম, আশিকুর রহমান, ইমরান খান রাজ, যুগ্ম-সাধারণ সম্পাদক আকাশ মণ্ডল, দপ্তর সম্পাদক মাহিম হোসেন, উপ-প্রচার সম্পাদক শেখ সাকিব, সহকারী ক্যাশিয়ার বিপুল মাহমুদ, সদস্য হৃদয় গাজী, মাকসুদ খান, রুহুল আমিন প্রমুখ।
