নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার কাজিরচর মোড় এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মোসলেম উদ্দিন।
এ সময় যুবদল নেতা মো. বাহললু বেপারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন দোহার উপজেলা যুব দলের সাবেক সভাপতি করিম বেপারী, ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহীম শিলা, দোহার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান, সুতারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কোব্বাত সওদাগর, সাধারণ সম্পাদক সুলতান উজ্জামান।
এসময় করিম বেপারী বলেন বাংলাদেশের আপসহীন নেতৃ হলেন বেগম খালেদা জিয়া। গরিব দুঃখি সকল মানুষের জন্য যিনি কাজ করেছেন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। নিজে চাইলে বিদেশে গিয়ে বিলাশবহুল জীবন যাপন করতে পারতেন। কিন্তু তিনি দেশকে ভালোবেসে দেশের মানুষের কথা চিন্তা করে। দেশ ছেড়ে চলে যাননি। তার সুস্থতা জাতির জন্য কল্যাণময়। তাই সকলকে দেশনেত্রী খালেদা জিয়ার জন্য মন খুলে দোয়া করার আওবান জানান তিনি।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন, সুতারপাড়া ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাম্মেল বেপারী, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহিন খন্দকার, শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কিনাই মোল্লা, যুবদল নেতা জাহাঙ্গীর,আমিনুল ইসলামসহ আরও অনেকে।
