নিজস্ব প্রতিবেদক : “সবার জন্য মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায়বিচার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় ৭৪ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা জেলা দক্ষিণ আঞ্চলিক শাখার উদ্যোগে শনিবার (১০ ডিসেম্বর) উপজেলার জয়পাড়ায় বেগম আয়েশা কমপ্লেক্সের ৩য় তলায় আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও উপজেলার রতন চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী সভাপতি মো. বিল্লাল হোসেন, সহ-সভাপতি মহিউদ্দিন মহি মাদবর, আব্দুল ওহাব দোহারী, যুগ্ম সম্পাদক শেখ সোহেল রানা, মাঠ পরিদর্শক রাসেদ খন্দকার।
আরো উপস্থিত ছিলেন, দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, মোশাররফ হোসেন শান্ত, ডা. মাসুদ, ডা. শাহ জালাল।
র্যালিটি পরিচালনা করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা জেলা দক্ষিণ আঞ্চলিক শাখার জেনারেল সেক্রেটারি হাজী নাসির উদ্দিন পল্লব।
এছাড়াও অন্যান্য মানবাধিকার কর্মীদের মাঝে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা, জিনুয়ারা, রুবিনা এবং সাংস্কৃতিক সম্পাদক ডেভিড গমেজ, মিলন, আব্দুর রহমান ভেন্ডার, রফিকুল ইসলাম, মোশাররফ খানসহ অসংখ্য কর্মী বৃন্দ।
