ঢাকার দোহার উপজেলায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদের অডিটোরিয়াম রুমে দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায়- ‘দুর্নীতির জন্য ব্যক্তি নয়, সমাজই বেশী দায়ী’ এ বিষয়বস্তুর উপর বিতর্ক প্রতিযোগিতা করা হয়।
কমিটির সভাপতি মো.আবুল কাশেমের সভাপতিত্বে ও সদস্য নিগার সুলতানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি ডা. মহিউল মিল্লাত, সদস্য সাংবাদিক নাজনীন শিকদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। এছাড়া বিচারক হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা সরকারি কলেজের প্রভাষক মো. ইদ্রিস আলী, প্রভাষক সুমাইয়া আক্তার, জয়পাড়া কলেজের প্রভাষক মো. আব্দুল কুদ্দুস মিয়া ও প্রভাষক আব্দুল হালিম মিয়া।
বিতর্ক প্রতিযোগিতায় ৮ টি স্কুলের শিক্ষাথীরা অংশগ্রহণ করে। পরে সেমিফাইনালে ৪টি স্কুলের শিক্ষার্থীদের মধ্য থেকে লিবার্টি ইন্টারন্যাশনাল হাই স্কুল ও বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফাইনালে উত্তির্ণ হয়।
