দোহারে প্রবাসীর বাড়িতে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার ধিৎপুর এলাকার সৌদিআরব প্রবাসী শেখ রিপনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে পরিবারের অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানানো হয়।
প্রবাসীর স্ত্রী শ্যামলী আক্তার সাংবাদিকদের জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে ধারালো অস্ত্র নিয়ে একদল ডাকাত ঘরের কাঠের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। ডাকাতরা শিশু ছেলে সন্তানকে ধারালো অস্ত্র ঠেকিয়ে ঘরের সবাইকে জিম্মি করে। পরে ঘরে থাকা ৩ লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার, ৩টি স্মার্টফোন লুট করে নিয়ে চলে যায়। সংবাদ পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দোহার সার্কেল এএসপি মো. জহিরুল ইসলাম এবিষয়ে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি ডাকাতি কিনা স্পষ্ট নয়। তদন্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *