দোহারে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় পুকুরের পানিতে ডুবে আলভী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( ৫ জানুয়ারি) উপজেলার কুসুমহাটি ইউনিয়নের চরকুশাই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলভী চরকুশাই গ্রামের আল আমিনের ছেলে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের চরকুশাই এলাকায় শিশু আলভী নিজ বাড়ির উঠানে খেলা করছিল। খেলার একপর্যায়ে আলভী নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. আল-আমিন তাকে মৃত বলে ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *