দোহারে নয়াবাড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের কমিটির অনুমোদন

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার, ১২ই জুন নয়াবাড়ি ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি মো. জামিল হোসেন ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান স্বাক্ষরিত প্যাডে কমিটি অনুমোদন দেওয়া হয়।
উক্ত কমিটিতে সভাপতি হিসেবে ঘোষণা করা হয় মো. রাব্বি হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয় মো. ইয়াসিন আরাফাতকে। এছাড়া উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছে ইসরাফিল, মাহফুজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক লিমন খান, সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন, দপ্তর সম্পাদক ফিরোজ হোসেন রুবেল, প্রচার সম্পাদক মেহেদী হাসান মিলন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শরিফ খান, সাংস্কৃতিক সম্পাদক সিজান মোল্লা, ক্রীড়াবিষয়ক সম্পাদক মাহিম মিয়া, পাঠাগারবিষয়ক সম্পাদক মো. রবিন হোসেন, আইনবিষয়ক সম্পাদক মো. শাহিন, পরিবেশ বিষয়ক সম্পাদক উশান, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মারুফ হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক মো. রাতুল।
উল্লেখ্য, উক্ত কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন করা হয়। এই কমিটি ছাত্রলীগের রাজনীতিতে গুরুত্ব বহন করবে সেটাই প্রত্যাশা করেন দোহার উপজেলা ছাত্রলীগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *