নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় মো. মামুন (৩২) ও রাজ্জাক (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে দোহার থানা পুলিশ। উপজেলার পালামগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত মো. মামুন ও রাজ্জাক ওই এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৬ জুলাই) দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামালের নেতৃত্বে এসআই (নি.) আল নুর তারেক সঙ্গীয় ফোর্সদের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পালামগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. মামুন ও রাজ্জাককে আটক করা হয়। এ সময়ে তাদের দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল বলেন, মামুন ও রাজ্জাক’ নামে দুই মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করা হয়। পরে তাদের নামে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
