নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি, নয়াবাড়ি্ ইউনিয়নের ও ধোয়াইর এলাকার মোট ১২ জন তাবলীগ জামায়াত থেকে ফেরৎ ব্যক্তিদেরকে উপজেলার একটি বেসরকারি হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন দোহার উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিমউদ্দিন।
তিনি জানান, দোহারের কুসুমহাটি ও ধোয়াইর এলাকার ১২ জন ব্যক্তি কুড়িগ্রাম থেকে ৪০ দিনের তাবলীগ শেষে দোহারে আসেন। তাদের কারো শরীরে করোনা ভাইরাসের সংক্রামন আছে কিনা বিষয়টি নিশ্চিত হতে দোহারের মাহমুদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহআলমের মাধ্যমে নিয়ে এসে দোহারের একটি বেসরকারি হাসপাতালে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
ইতোমধ্যে তাদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে রিপোর্ট পাওয়া যাবে।
