দোহারে জাতীয় যুব দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। রোববার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোহার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশ্রাফুন নেছার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম, ।
উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মিজ্ নওসীনা আরিফ, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে যুবকদের স্বাবলম্বী করে গড়ে তুলতে যুবক ও যুবতি উদ্দ্যেক্তাদের যুব ঋণের চেক বিতরণ করা হয়।
প্রধান অতিথি মো. মাঈদুল ইসলাম যুবকদের দক্ষ ও স্বাবলম্বী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তরুণ-যুব সমাজই দেশের চালিকাশক্তি। বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দক্ষ মানবসম্পদে পরিণত হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *