দোহারে ঘর পুড়িয়ে ও দেওয়াল ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে নজরুল গংদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় ঘর পুড়িয়ে ও দেওয়াল ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে নজরুল গংদের বিরুদ্ধে ।  বিচারকে অমান্য করে প্রভাব খাটিয়ে ঘর পুড়িয়ে ও দেওয়াল ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে বটিয়া এলাকার নুরু মুন্সির ছেলে নজরুল গংদের বিরুদ্ধে ।  গত  শনিবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার বিলাশপুর ইউনিয়নের নুরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

সরজমিনে গিয়ে দেখা যায়, বসত ঘরবাড়ি ভেঙ্গে  পুড়িয়ে দিয়ে নির্মাণাধীন দেওয়াল ভেঙ্গে দিয়েছে।  জায়গার মালিক আতা খা বলেন, আমরা আমাদের জায়গায় দেওয়াল নির্মাণ কাজ শুরু করলে তারা আমাদের কাজ বন্ধ করে দেওয়াল ভেঙ্গে দিয়ে যায়।  পরে আমরা আবার কাজ শেষ করে বাড়িতে চলে আসলে সেদিন রাতের আধারে দলবল নিয়ে এসে দেওয়াল ভেঙ্গে দেয় এবং ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আমরা এর সুষ্ঠু বিচার চাই।  ঘটনায় বিচার চেয়ে মৃত তাজেল মোল্লার ছেলে ছন্দু মোল্লা (৭০), মৃত অহেদ আলী শিকদারের ছেলে ধলা মিয়া শিকদার সহ কয়েকজন বাদী হয়ে বটিয়া এলাকার মৃত নুরু মুন্সির ছেলে নজরুল (৪০),সবুজ হোসেন (৩৫), চর লটাখোলা এলাকার সামছু মাদবরের ছেলে কামাল মাদবর (৪২), মোস্তাক মাদবরের ছেলে আওলাদ মাদবর (৪৫),মৃত আমিন মোল্লার ছেলে সিরজন মোল্লা (৪২) সহ অজ্ঞাতানাম ১০/১৫ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, উক্ত ঘটনায় অভিযোগ পেয়েছি।  তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *