দোহারে গান্ধিজী ও শেখ মুজিব প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় গান্ধিজী ও শেখ মুজিব প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার প্রস্তাব করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মধুরচর এলকায় গান্ধিজী অভয়াশ্রম পরিদর্শন কালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মাধ্যমে বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ এর কাছে এই প্রস্তাবনা পেশ করেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের পক্ষে তার প্রতিনিধি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন। এবিষয়ে সহযোগীতার কথা জানান ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ।
উল্লেখ্য, ১৯৩৭ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলন বেগবান করতে তৎকালিন অভিভক্ত বাংলার তিন বারের মুখ্য মন্ত্রী ডা: প্রফুল্য­চন্দ্র মোহন ঘোষের আমন্ত্রনে দোহারের মধুরচর ও মালিকান্দা এলাকায় আগমন ঘটে মহত্মা গান্ধীর। এসময় মধুরচর এলাকায় ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও অভয়াশ্রম নির্মান করেন মহত্মা গান্ধী। তার প্রতি সম্মান জানাতে গান্ধিজী অভয়াশ্রম পরিদর্শনে আসেন ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এসময় আরও উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, বাংলাদেশ পুলিশের মহাপরিচালক ড. বেনজির আহমেদ, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, বাংলাদেশ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএফএম ফিরোজ মাহমুদ,সহকারী কমিশনার (ভুমি) জ্যোতি বিকাশ চন্দ্র, দোহার সার্কেল এএসপি জহিরুল ইসলাম, ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল,সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদার কেন্দ্রীয় মাহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনার কলি পুতুল, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল,নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শিরাজুল ইসলাম,নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন দরানী, গান্ধিজী অভয়াশ্রম পরিচালনা কমিটির সভাপতি ওমর ফারুক,সাধারন সম্পাদক আফতাব লালন সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *