দোহারে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় মো. জসিম উদ্দীন (৪০) ও মো. রাকিব (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে  গাঁজাসহ আটক করেছে র‌্যাব-১১।  রোববার (১১ জুলাই) সকালে উপজেলার লটাখোলা ও দক্ষিণ জয়পাড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন মো. জসিম উদ্দীন ইউসুফপুর গ্রামের মো. আলী হোসেন বেপারীর ছেলে, মো. রাকিব, বানাঘাটা গ্রামের মো. শহিদ ফকির ছেলে এবং বর্তমানে তিনি কার্তিকপুর গ্রামের বোরহান চাকলাদারের বাসায় ভাড়া থেকে বসবাস করে।

র‌্যাব সূত্রে জানা যায়, রোববার সকালে উপজেলার লটাখোলা ও দক্ষিণ জয়পাড়া এলাকায় মাদক বেচা কেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম ও স্কোয়াড কমান্ডার মো. আবু ছালেহ এর নের্তৃত্বে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল মো. জসিম উদ্দীন ও মো. আলী হোসেন বেপারীকে ৭ কেজি ৮৫০ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। পরে দোহার থানায় তাদেরকে হস্তান্তর করা হয়।

এবিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল সত্যতা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে থানায় একটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *