দোহারে কৃষিবিদ হুমায়ুন কবিরের ইন্তেকাল

মো. কামাল হোসেন: ঢাকার দোহারের মাহমুদপুর ইউনিয়নের প্রতিষ্ঠাতা মরহুম কাজেম উদ্দিন পেশকারের বড় ছেলে এবং মাহমুদপুর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ফারুকুজ্জামানের বড় ভাই ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সাবেক ভিপি কৃষিবিদ এ কে এম হুমায়ুন কবির ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি অইন্না ইলায়হির রাজিউন)। ২৮ শে সেপ্টেম্বর ভোর ৬ টায় রাজধানী ঢাকার এ্যপলো হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধিন অবস্থায় মারা যান তিনি। বিকাল ৫ টায় তার নিজ বাড়ীতে জানাযা শেষে বাবার কবরের পাশেই সমাহিত করা হবে কৃষিবিদ হুমায়ুন কবিরকে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মাহমুদপুরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *