দোহারে কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ে ইউনেস্কো’র অগ্রাধিকারপ্রাপ্ত শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় ঢাকা জেলা পরিষদের সহযোগিতায় বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়েশনের উদ্যোগে বিশ্ব নাগরিকত্ব শিক্ষা বিকাশের মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ইউনেস্কো’র অগ্রাধিকারপ্রাপ্ত বিষয় সমূহের প্রসার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার নারিশা ইউনিয়নের মেঘুলা এলাকায় কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে মাহবুবুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, কোনো মানুষ যদি তার নিজস্ব লক্ষ্যে পৌঁছাতে চায় তাহলে সে একদিন না একদিন তার লক্ষ্যে পৌছাতে পারবেই । তোমরা সব সময় তোমাদেরকে মানব সেবায় নিয়োজিত রাখবে। তিনি আরো বলেন, কখনো অন্যায় কাজ করবে না, অন্যায়ের বিরুদ্ধে সব সময় প্রতিবাদ করবে। লেখাপড়া করে ভালো মানুষ হয়ে জননেত্রী শেখ হাসিনার মত দেশকে উন্নত শিখরে পৌছে দিবে।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মোতালেব, আওয়ামী লীগ নেতা শেখ সাহাবুদ্দিন, কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আমজাদ হোসেন, হাবিবুর রহমান হাবিব, সাজ্জাদ হোসেন সাজু, কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মুলকে খানম নয়ন, সহকারী শিক্ষক নিগার সুলতানা প্রমুখ।
পরে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব এসোসিয়েশন কর্তৃক শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *