দোহারে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় আব্দুল হামেদ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
সাবেক ছাত্রনেতা কাওসার আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও দোহার উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি করিম বেপারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুতারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কুব্বাত বেপারী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সমাজসেবক সামসুল ইসলাম, মিলন বেপারী, বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সদস্য আবুল হাসেম বেপারী, ইকবাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক মজিদ মেম্বার ও লতিফ মোল্লা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নগেন্দ্র কুমার সিংহসহ সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য মনোযোগ দিয়ে পড়াশোনার আহ্বান জানান। পরে শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানটি ছিল আবেগঘন পরিবেশে ভরপুর, যেখানে শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতের পথচলায় সবার দোয়া কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *