নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারের নয়াবাড়ী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) জাবের মো. সোয়াইব।
এসময় ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার, গ্রাম আদালত পরিদর্শন, মনিটরিং ও জন্ম-মৃত্যু নিবন্ধন সম্পর্কে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। ৭ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় নয়াবাড়ী ইউনিয়ন পরিষদে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নয়াবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফেরদৌসী বেগম। এসময় সকল ইউপি সদস্য সহ স্থানীয় রাজনৈতিক, শিক্ষক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
