ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের মায়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের মা রত্নগর্ভা নূর জাহান বেগম (৯০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাদ আসর ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা কে.পি উচ্চ বিদ্যালয়ের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়ে কলাকোপা খন্দকার নোয়াদ্দা এলাকায় অবস্থিত পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। মৃত্যুকালে ৭ ছেলে এক মেয়েসহ  অসংখ্য আত্মীয়স্বজন,গুনগ্রাহী রেখে গেছেন।

নূর জাহান বেগমের মৃত্যুতে  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ রাজনৈতিক ও  বিভিন্ন স্তরের জনগণ শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *