ঠাকুরগাঁওয়ে প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টু: ঠাকুরগাঁওয়ে অটোরিকশা সহ নিখোঁজ হওয়ার ৫ দিন পরে রাকিব ইসলাম (১৩) নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ৷
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর এলাকার এক বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত কিশোর সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হরিনায়ারনপুর গ্রামের রফিকুল ইসলামের সন্তান৷
ঘটনার বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান৷ তিনি বলেন, নিখোঁজ হওয়ার ঘটনায় অটোরিকশার সরঞ্জামসহ দুইজন আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসা বাদ করা হয়৷ তাদের দেয়া তথ্যে মরদেহ উদ্ধার করা হয়৷ হত্যাকান্ডের সাথে জড়িত বাকী আসামীদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যহত রয়েছে।
