ঠাকুরগাঁওয়ে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ-আটক-৩

ঠাকুরগাঁও প্রতিনিধি*হাসিনুজ্জামান মিন্টু: ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার সংলগ্ন এলাকায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পুলিশ তিন যুবককে গ্রেফতার করেছে। শনিবার দিবাগত রাতে স্থানীয় একটি গুদাম ঘরে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা হলেন কালিতলা এলাকার মো. তামিম ইসলাম (২), মো. রনি (২১) এবং মো. মাসুদ (২)। তাদের মধ্যে তামিম ভুক্তভোগীর পরিচিত বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রায় এক সপ্তাহ আগে তামিমের সঙ্গে ওই কিশোরীর পরিচয় হয়। শনিবার বিকেলে ঘোরার প্রলোভন দেখিয়ে তাকে বাড়ি থেকে বের করে আনেন তামিম। সারাদিন ঠাকুরগাঁও শহরের বিভিন্ন স্থানে ঘোরাঘুরির পর রাত ১টার দিকে কালিতলা বাজারের পাশে ‘ঘষমিন্টুর গোডাউন’ নামে পরিচিত একটি ঘরে নিয়ে যাওয়া হয় তাকে।

অভিযোগ, সেখানে তামিমসহ তার দুই বন্ধু রনি ও মাসুদ মিলে রাতভর কিশোরীর ওপর নির্যাতন চালায়। রাত প্রায় ৩টার দিকে পুলিশের নিয়মিত টহল দল ঘটনাস্থলের কাছ দিয়ে যাওয়ার সময় বিষয়টি নজরে আসে। দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

ভোর ৪টার দিকে অসুস্থ অবস্থায় কিশোরীকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. শাহজাহান আলী জানান, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *