টঙ্গিবাড়ী থেকে ফিরুজ আলম বিপ্লব : মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার কামাখাড়া ইউনিয়নের বাগবাড়ী দারুসসালাম হাফিজা মাদ্রাসায় ২৯ শে আগস্ট শুক্রবার জুমার নামাজের শেষে দোয়া মিলাদ মাহফিল তাবারক বিতরণ ও গণ সংযোগ করেন উক্ত ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী কামারখারা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি শেখ জামাল।
এ সময় উপস্থিত ছিলেন, টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সদস্য জাকির দেওয়ান, ইউনিয়ন ভিটি মালধা ওর্য়াড বিএনপির সভাপতি বাবুল হালদার, বাগবাড়ী ওর্য়াড বিএনপি সভাপতি মো: ফারুক শেখ, বিএনপি নেতা সেলিম শেখ, অনিক মৃধা, কবির শেখ, রিপন শেখ, মিন্টু শেখ, আমির মৃধা । চেয়ারম্যান প্রার্থী শেখ জামাল বলেন, আমি আপনাদের এলাকার সন্তান, আমি আপনাদের পাশে সব সময় থাকতে চাই, আপনাদের কাছে আমি দোয়া চাই । আমাকে দোয়া করিবেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি একজন প্রার্থী , আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন সরকারি ভাবে যা কিছু আসে আপনাদের সব কিছু আমি দিয়ে দিব, এবং আমার নিজ অর্থায়ন দিয়ে আমি আপনাদের সেবা করিবো ।
