জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাকা র্যালিতে যোগ দেয়া সিংগাইরের বিএনপি নেতার মৃত্যু

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে ঢাকা নয়াপল্টনে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের র্যালিতে যোগ দেয়া মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন(তোফাজ) হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। শনিবার(৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তার বাড়ি উপজেলার সিংগাইর পৌরসভার ৩নং ওয়ার্ড আজিমপুর গ্রামে। তিনি এক স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য আত্বীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন নেতৃবৃন্দ ছাড়াও সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। তার জানাযা নামাজ রবিবার সকাল ১১ টায় সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *