কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নিপুন রায়চৌধুরী বলেছেন, জাতীকে মেধা শূন্য করার জন্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করাই ছিল ফ্যাসিস্টদের অপকৌশল। গত ১৭বছরে ফ্যাসিবাদী সরকার শিক্ষা ব্যবস্থাকে ধবংস করে শিক্ষার্থীদের অটো পাশের সুযোগ করে দিয়েছিল। কিন্তু শিক্ষাই জাতীর মেরুদন্ড। এই মেরুদন্ড ঠিক না থাকলে জাতী কখনো সোজা হয়ে দাঁড়াতে পারে না। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাই বাজেটে শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশী বরাদ্দ দিয়েছেন।
শিক্ষার্থীদের জন্য মিডডে মিল প্রকল্প চালু করেছেন। মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনাবিতনে শিক্ষা গ্রহনের ব্যবস্থা করেছেন। তিনি আজ সকালে জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল এন্ড কজের নবীন বরন ও বিদায় অন্ষ্ঠুানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পরে অন্তবর্তীকালীন সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্টতা নিয়ে ক্ষ্মতায় এসেছে।
আগামীতে শিক্ষা কারিকুলামে আরো একটি বিদেশি ভাষা সংযোজন হবে। ইংরেজী ভাষা শেখার পাশাপাশি ওই নতুন ভাষাটি শিক্ষার্থীরা ভালোভাবে শিখে বিদেশে গিয়ে দক্ষতার সাথে সেখানে তারা ভালোভাবে টিকে থাকতে পারবে। জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফারহাতুল বারীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্জ মোঃ নাজিম উদ্দিন, দক্ষিন কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারন সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু,বিএনপি নেতা মোকাররম হোসেন সাজ্জাদ,আশরাফ হোসেন, আজাদ হোসেন ও যুবদল নেতা আবু জাহিদ মামুন প্রমুখ।
