ঢাকার দোহার উপজেলায় জয়পাড়া বাজারে অবৈধভাবে ব্যবসা করায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে দোহার পৌরসভা প্রশাসক ও উপজেলা প্রশাসন। বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার জয়পাড়া বাজারে দোহার পৌরসভা, দোহার উপজেলা, দোহার থানা ও দোহার ফায়ার সার্ভিসের যৌথ সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জয়পাড়া বাজারের ফুটপাথের রাস্তা দখল করে কাঁচামাল বিক্রেতারা ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাদেরকে উচ্ছেদ করে জয়পাড়া তোহা বাজারে ব্যবসা পরিচালনা করার অনুমতি প্রদান করেন পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিফগাত উল্লাহ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী এমএম মামুনুর রশীদ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, জয়পাড়া বাজার বহুমুখী সমবায় সমিতির সভাপতি এসএম কুদ্দুস, সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজসহ জয়পাড়া বাজারের ব্যবসায়ীবৃন্দ ।
