কয়জন মানছেন লকডাউন, চলছে গাড়ি

 নিজস্ব প্রতিবেদক: করোনার ঊর্ধ্বগতিতে সরকার ঘোষিত এক সপ্তাহের টানা লকডাউন শুরু হয়েছে। লকডাউন বিষয়ে সরকারি আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সরকার। জরুরি সেবা বলতে যেগুলো বুঝায় সেগুলো ছাড়া বাকি সবকিছুই পরবর্তী নির্দেশ না আশা পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। তবে লকডাউনের চলাকালিন সাধারণ মানুষের চলাচল বেশ উল্লেখযোগ্য লক্ষ্য করা গেছে। কেউ অফিসগামী, কেউ জরুরি সেবা নিতে, আবার নানাকাজে পায়ে হেঁটে মানুষ ঘর থেকে বের হচ্ছেন। গণপরিবহন বন্ধ থাকালেও সিএনজি, ইজিবাইক, পিকআপ, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা গেছে লকডাউনের প্রথমদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।  গণপরিবহণ ছাড়া অন্যান্য যানবাহন স্বাভাবিকভাবেই চলেছে সড়কে। নজর রাখছেন আইনশৃঙ্খলাবাহিনীও। সরকার সারাদেশে লকডাউন ঘোষণা করলেও ঢাকার নবাবগঞ্জে মানছে না অনেকেই। স্বাভাবিক সময়ের মত চলছে সব কিছুই। এমনকি পথচারীরাও চলছে স্বাভাবিকভাবে। নেই স্বাস্থ্যবিধি। মাস্ক ছাড়া চলতে দেখা গেছে অনেককেই।

অপরদিকে, লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দীন মনজু। দুপুরে নিউ জেলা পরিষদ মার্কেটে ৮ দোকান এবং চৌরাস্তা এলাকায় ৫ জন পথচারীকে ৯৯০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। পরে কোমরগঞ্জ, আগলা ও বান্দুরা বাজারে অভিযান পরিচালনা করেন। নিত্যপণ্য ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *