কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জ ১০ টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ১০টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ১১৮ ইউপি সদস্য কে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।
এ সময় আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল আমিন, কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইবুর রহমান প্রমুখ।
