কেরানীগঞ্জে যুবতীকে ধর্ষণের চেষ্টা : থানায় অভিযোগ

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে এক যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে নাহিদ (২৫) নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় ওই যুবতী আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় কেরানীগঞ্জ মডেল থানায় বখাটে নাহিদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে। ওই যুবতীর বাবার নাম মো. শফিকুল ইসলাম। সে তালেপুর উচ্চ বিদ্যালয়ের একজন দাড়োয়ান। এই ঘটনাটি ঘটেছে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের তালেপুর গ্রামে দুপুর ১টায়।
অভিযোগসুত্রে জানা গেছে দুপুরে ওই যুবতীর বাবা ও মা সাংসারিককাজে বাড়ির বাহিরে যায়। এসময় তাদের পাশের বাড়ির বখাটে নাহিদ তাদের ঘরে ঢুকে ওই যুবতীকে ধর্ষণের চেষ্টা করে। এতে তার ডাক-চিৎকারে আশেপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে এসে যুবতীটিকে উদ্ধার করে। কিন্তু বখাটে নাহিদ সুযোগ বুঝেই সেখান থেকে পালিয়ে যায়। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তারা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *