কেরানীগঞ্জে মাইলস্টোন স্কুলে হতাহতদের স্মরণে শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া মাহফিল

মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি : ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ও আহতদের স্মরণে কেরানীগঞ্জে বিভিন্ন স্কুল কলেজ, মাদ্রাসা ও মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা প্রশাসকের নির্দেশক্রমে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়ার সরাসরি তত্ত্বাবধানে এসব প্রতিষ্ঠানে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে নিহত ও আহতদের স্মরণে মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়। এই দোয়া মাহফিলে স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবক,শিক্ষক-শিক্ষত্রীগন ও মসজিদের মুসল্লিগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া জানান,রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় কোমলমতি শিশুদের নিহত আহতের ঘটনায় এই শোক সহ্য করার মত নয়। এই ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই ঘটনায় সম্মানিত ঢাকা জেলা প্রশাসকের নির্দেশক্রমে কেরানীগঞ্জেও আমরা বিভিন্ন স্কুল- কলেজ, মাদ্রাসা ও মসজিদ গুলোতে যথাযথভাবে রাষ্ট্রীয় শোক পালনের ব্যবস্থা করা হয় এবং সেখানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *