মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জের আতাশুরে আটতালা ভবনের ছাদে একটি প্লাস্টিকের খেলনা কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে সাকিব নামে এক শ্রমিক অগ্নিকান্ডে দগ্ধ হয়ে নিহত হয়েছে এবং আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে আরো দুই শ্রমিক। আহতদের একজন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আজ দুপুর সাড়ে বারোটায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান জানান, কারখানা টিতে সাতজন শ্রমিক কাজ করছিল। এ সময় শ্রমিকরা তাদের কারখানায় তৈরিকৃত খেলনায় বিভিন্ন রংয়ের স্প্রে করার সময় হঠাৎ কারখানাটিতে আগুন ধরে যায়। কারখানাটিতে তারপিন থিনার, ও বিভিন্ন রং সহ অন্যান্য ধার্য পদার্থ থাকায় দ্রুত আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার শ্রমিক সাকিব আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়। আর আগুনে দগ্ধ হয়ে আহত হয় আরো দুই শ্রমিক।তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকি দুইজন শ্রমিক আগুন আগুন লাগার সঙ্গে সঙ্গে অক্ষত অবস্থায় কারখানা থেকে বের হতে সক্ষম হয়েছে। আগুনের খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট, পোস্তগোলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও ঢাকা ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার থেকে একটি ইউনিট মোট ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। তবে এই কারখানায় কি পরিমাণ ক্ষতি হয়েছে তাা এই মুহূর্তে সঠিকভাবে বলা যাচ্ছে না। কারখানাটিতে অগ্নি নিরাপত্তার কোন ব্যবস্থা ছিল না।
