কেরানীগঞ্জে পাওনা টাকা আনতে গিয়ে স্বর্ণ ব্যবসায়ী নিখোঁজ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে পাওনা টাকা আনতে এক স্বর্ণ ব্যবসায়ী ১২দিন যাবত নিখোঁজ রয়েছে। নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ীর নাম অনুপ বাউল (৩৪)। তার বাবার নাম মৃত. কানাই বাউল। বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘুরিয়া ইউনিয়নের পাইনা ভৈরব নগর গ্রামে। এ ব্যপারে র‌্যাব-১০ বরাবর অভিযোগ দায়ের এবং থানায় জিডি করা হয়েছে।

নিখোঁজ অনুপ বাউলের ছোট ভাই বিপ্লব বাউল জানান, তার বড় ভাই অনুপ বাউল গত ৩ জানুয়ারী স্ত্রী-সন্তানকে সাথে নিয়ে মুন্সীগঞ্জ জেলার সিরাজদী খান থানার ভাড়ালিয়া গ্রামে শশুর শক্তি পদ মন্ডলের বাড়িতে বেড়াতে যায়। তার বড় ভাই অনুপ বাউলের ব্যবসায়ীক পার্টনার কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের জৈনপুরের নয়ন তার ভাইকে দুই লক্ষ টাকা দিবে বলে তার কাছে যাওয়ার জন্য নয়নের মোবাইল থেকে তার বড় ভাইয়ের মোবাইলে ফোন করে। তার ভাই এই ফোন পেয়েই ৪ জানুয়ারি সকাল ৯টায় দুই লক্ষ টাকা আনার জন্য জৈনপুরে নয়নের উদ্দেশ্যে শশুরের বাড়ি থেকে বের হয়। একই তারিখে বিকেল ৩টায় নয়ন তার মোবাইল থেকে তাকে (বিপ্লব বাউল) কে জানায় যে তার বড় ভাই অনুপ বাউলের মোবাইল ফোনে ফোন করলে সে রিসিভ করছে না। এতে তিনি নিজেও তার বড় ভাইয়ের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তা আর রিসিভ হয়নি। ঐদিন বিকেল ৫টার পর থেকে তার বড় ভাই অনুপ বাউলের মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। এই ঘটনায় তিনি প্রথমে দক্ষিণ কেরানীগঞ্জ থানা জিডি করতে গেলে পুলিশ জিডি গ্রহন করেননি। পরে তিনি সিরাজদীখান থানায় একটি জিড করেন। এই ঘটনায় তিনি রাজধানীর ধলপুর ব্যাব-১০ এর কার্যালয়ে একটি অভিযোগও দায়ের করেছেন। নিখোঁজ অনুপ বাউলের রাজধানীর তাঁতি বাজার একটি স্বর্ণের দোকান রয়েছে। এই দোকানের ব্যবসায়ীক পার্টনার হচ্ছে নয়ন। তিনি এক সন্তানের জনক। গত ১২দিনেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারে নেমে এসেছে চরম হতাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *