কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ আগামী ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের বিগত পাঁচ বছরের উন্নয়ন ও আগামীর ভাবনা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় তারানগর বটতলী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দীন মেম্বররের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন খোকন, শিলারা ইসলাম, তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু,রোহিতপুর ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী, শাক্তা ইউনিয়ন চেয়ারম্যান সালাহ উদ্দিন লিটন,কলাতিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ তাহের আলী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা আওয়ামীলীগের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে তারানগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুকের নেতৃত্বে তারানগর ইউনিয়নের বিগত ৫বছরের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের ফিরিস্তি উপস্থাপন করে বক্তব্য দেন।
