নিজস্ব প্রতিনিধি: দেশে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫ জনে। আর নতুন করে শনাক্ত হয়েছেন ৫৫২ জন। মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৯০ জন। নতুন করে সুস্থ হয়েছে ৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৭৭ জন।
শনিবার (২ মে) দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ১৯৩টি। পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮২৭টি। মোট পরীক্ষা করা হয়েছে ৭৬ হাজার ৬৬টি।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ জনের। এদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী। তারা সবাই ঢাকার বাসিন্দা।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৬৮ জন। মোট আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৬৩২ জন। হোম ও প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ১ হাজার ৫৪৩ জন।সারাদেশে আইসোলেশন শয্যা রয়েছে ৯ হাজার ৭৩৮টি। ঢাকার ভেতরে রযেছে ৩ হাজার ৯৪৪টি। ঢাকা সিটির বাহিরে শয্যা রয়েছে ৫ হাজার ৭৯৪টি। আইসিইউ সংখ্যা রয়েছে ৩৪১টি আর ডায়ালাসিস ইউনিট রয়েছে ১০২টি।
