মো.কামাল হোসেন : ঢাকার দোহারে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাহমুদপুর ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে মাহমুদপুর খান বাড়ী জামে শূরা কমিটির মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। হাফেজ আয়ুব আলি খান কে সভাপতি ও ক্বারী হুসাইন আহমদ কে সেক্রেটারী, হাফেজ ওমর ফারুক কে জয়েন্ট সেক্রেটারী , মাওলানা বেলাল হুসাইন কে সাংগঠনিক সম্পাদক করে ২০২৭/২৮ সালের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মাহমুদপুর ইউনিয়ন শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের সাংগঠনিক সম্পাদক মুফতি আলমাস হুসাইন, প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মুফতি মাসউদুর রহমান সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার উপদেষ্টা কামাল হোসেন মাস্টার, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সেক্রেটারী আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক মো.জামাল হোসেন প্রমূখ ।
