নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থী শিক্ষার্থীদের সহযোগিতায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ঢাকার নবাবগঞ্জের সোনাহাজরা মুফিজিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্রে “হেল্প ডেস্ক” কার্যক্রম চালু করা হয়েছে।
এই হেল্প ডেস্কে থেকে পরীক্ষার্থীদের মাঝে কলম, পানির বোতল, চকলেট, চুইংগামসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরীক্ষার দিন সকাল থেকেই শিবির কর্মীরা পরীক্ষার্থীদের সহযোগিতা করতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “শিক্ষার্থীদের সেবা করা একটি সামাজিক ও মানবিক দায়িত্ব। আমরা চাই তারা যেন মানসিক চাপমুক্ত থেকে ভালোভাবে পরীক্ষা দিতে পারে।”
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা দক্ষিণের আয়োজনে অনুষ্ঠিত এই উদ্যোগে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবক মহলে ইতিবাচক সাড়া দেখা গেছে।
শিক্ষার্থীরা বলেন, “এই সহযোগিতা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং উৎসাহ যুগিয়েছে। পরীক্ষার দিন এমন আন্তরিক উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে।”
এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন
