স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দোহারে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

 কাজী জোবায়ের আহমেদ:  করোনা পরিস্থিতির কারণে মানবিক সহায়তা অব্যাহত রাখতে ও করোনার সংক্রমণ রোধে ঢাকার দোহার উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মানবতার গাড়ির মাধ্যমে ঘরে ঘরে ইফতার সামগ্রী পৌছে দেয়া হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার নয়াবাড়ি ও কুসুমহাটি ইউনিয়নে স্বাস্থ্যবিধি মেনে ইফতার সামগ্রী বিতরণের কার্যক্রম শুরু করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
এসময় নির্মল রঞ্জন গুহ সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত বছরের করোনার শুরু থেকে স্বেচ্ছাসেবক লীগ মানুষের পাশে ছিলো। এছাড়া বন্যা পরিস্থিতিতে ত্রাণসামগ্রী মানুষের ঘরে ঘরে পৌছে দেয়া হয়েছে। এবার করোনা পরিস্থিতির দ্বিতীয় ঢেউয়ে পবিত্র রমজানেও দোহার-নবাবগঞ্জে ১০ হাজার পরিবারের ঘরে ঘরে ইফতার সামগ্রী পৌছে দিতে কার্যক্রম শুরু করা হলো। করোনার সংক্রমণ এড়াতে মানবতার ভ্যান গাড়ির মাধ্যমে রমজান মাসে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।


সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, দেশের যেকোনো দূর্যোগে সাধারণ মানুষের পাশে দাড়িঁয়েছে স্বেচ্ছাসেবক লীগ। এবার করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশে লকডাউন চলছে। তাই মানবতার এই ভ্যান গাড়ি দিয়ে ইফতার বিতরণের কার্যক্রম চালু হলো। শুধু খাদ্যসামগ্রী নয় যেকোনো মানবিক কাজে গাড়িটি ব্যবহার করা যাবে।
ইফতার বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুব বেপারী,সহ-সভাপতি শফিকুল ইসলাম,মহিলা বিষয়ক সম্পাদক শেখ রুনু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাশার চোকদার,সাধারণ সম্পাদক হাবিব বেপারী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *