ডেস্ক : লেফটেন্যান্ট জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। ২৪ জুন থেকে এই নিয়োগ ও পদোন্নতি কার্যকর হবে। পরবর্তী তিন বছরের জন্য এসএম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশে সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বর্তমান সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন এসএম শফিউদ্দিন।
