সিরাজদিখানে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি :  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিরাজদিখান রাজানগর সৈয়দপুর ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ সোমবার দুপুরে সিরাজদিখান সৈয়দপুর ফারিয়া কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে সিরাজদিখান বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য খয়রুল আলম স্বপনের সভাপতিত্বে ও রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুখ রিগ্যানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ মমিন আলী। বক্তব্য রাখেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরণ, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান খোকন, আওলাদ হোসেন মোল্লা, আব্দুল খালেক শিকদার,মোঃ সেলীম হোসেন, মোঃ দেওলায়ার হোসেন, মোঃ শাহ আলমসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।

আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়, দোয়া পরিচালনা করেন মুহাম্মদপুর জামে মসজিদের খাদেম মুফতি ইসহাক সাহেব ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *