সিরাজদিখানে মধ্যপাড়া একতা যুব সংঘ ও সমিতির উদ্যোগে নগদ অর্থ প্রদান

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধঃ এসো হে তরুণ সুন্দর ভবিষ্যতের জন্য সুন্দর সমাজ গড়ি এই স্লোগান কে সামনে রেখে সংগঠনটি ধর্মীয় সামাজিক উন্নয়নমূলক ও কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তারই ধারাবাহিকতায়  মুন্সীগঞ্জের সিরাজদিখানে মধ্যপাড়া একতা যুব সংঘ ও সমিতির উদ্যোগে নগদ অর্থ দেওয়া হয়েছে। সোমবার (১৯ আগস্ট) বিকেলে ৫টার সময় তাদের স্থানীয় কার্যালয় অফিস থেকে মধ্যপাড়া গ্রামের প্রতিবেশী সুদিপ মন্ডলের মেয়ের বিয়ের জন্য নগদ অর্থ ১৩৫০০ টাকা তার পরিবারের হাতে দেওয়া হয়।

এ সময় সংগঠনের সভাপতি হাজী মোঃ মাহমুদ মেম্বারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিঙ্গাপুর প্রবাসী মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন হাজী আব্দুল মতিন শেখ, মোঃ হাসেম শেখ, মোঃ ওবায়দুল্লাহ,মোঃ ইউসুফ শেখ, হাজী মোঃ সাত্তার শেখ, মোঃ মুখছেন শেখ,

সংগঠনের কোষাধক্ষ্য মোঃ হাবিবুর রহমান,সহ কোষাধক্ষ্য হিমেল শেখ। আজিবন স্থায়ী কমিটির সদস্য মোঃ মাসুম শেখ,সৌদি আরব প্রবাসী ইকবাল হোসেন, মোঃ রফিক শেখ,মালেশিয়া প্রবাসী মোঃ রাকিব শেখ, সৌদি আরব প্রবাসী মোঃ হারুন শেখ এবং আরও সদস্য মোঃ মাহাবুব শেখ,সুভাষ মন্ডল, মোঃ সোহাগ শেখ, মোঃ আলামিন, মোঃ টিটু, মোঃ মারুফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তার আগে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং কার্যকরী সদস্যদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন। তাদের প্রতিটি প্রোগ্রামে সদস্যদের সাথে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন ইটালি প্রবাসী লাট্টু মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *